নয়া কাগজ
মঙ্গলবার , ১ জুলাই ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে ভালুকায় বি এন পির মতবিনিময় সভা

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
জুলাই ১, ২০২৫ ২:১১ অপরাহ্ণ

রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে ভালুকায় বি এন পির মতবিনিময় সভা

ভালুকা( ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন পাড়াগাঁও গুচ্ছ গ্রাম ১নং ওয়াড বি এন পির আয়োজনে বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে গতকাল সন্ধ্যায় (৩০ জুন) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক ও হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আবু সাঈদ জুয়েলের সভাপতিত্বে উক্ত মতবিনিয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বি এন পির যুগ্ন আহবায়ক ও ভালুকা উপজেলা বি এন পির আহবায়ক (ভারপ্রাপ্ত) জননেতা আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা বি এন পির যুগ্ন আহ্বায়ক, সালাউদ্দিন আহমেদ, হাজী শহিদুল ইসলাম শহিদ,মোঃ মজিবুর রহমান মজু,মোঃ রুহুল আমিন, মোঃ সারোয়ার জাহান এমরান,খালেদা নার্গিস,সদস্য হাজী আঃ রউফ, আলমগীর হোসেন,মাসুদ পারভেজ চান মিয়া,উপজেলা মহিলা দলের সাধাঃসম্পাদক শারমীন আক্তার দিনা,উপজেলা শ্রমিক দল সভাপতি আলহাজ্ব সৌমিক হাসান সোহাগ,সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ সুজন,শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল আলম সোহাগ, দক্ষিণ জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক এডঃ মাজেদুল করিম সজল,যুবদল নেতা মোঃ শামীম আহমেদসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।উক্ত মত বিনিময় সভায় বক্তারা বলেন, বিএনপির গৃহীত ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা দেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত