নয়া কাগজ
শুক্রবার , ২৫ জুলাই ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

আগামী নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে: সাবেক ফুটবলার আমিনুল হক

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
জুলাই ২৫, ২০২৫ ৪:২০ অপরাহ্ণ

আগামী নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে: সাবেক ফুটবলার আমিনুল হক

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ৩১ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আগামীতে যে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, সে নির্বাচনে এদেশের ”জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে”। সেই জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের জনগণের কাছে সকল জবাবদিহিতা থাকবে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপির ক্রিড়া বিষয়ক সম্পাদক জাতীয় দলের সাবেক ফুটবলার আমিনুল হক।

শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় ময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ী ইউনিয়ন সোনার বাংলা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে, হবিরবাড়ী স্পোর্টস একাডেমি কর্তৃক আয়োজিত আরাফাত রহমান কোকো লক্ষ টাকা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। সাবেক ফুটবলার আমিনুল হক আরও বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর সাথে কথা হয়েছে “আগামীতে ক্রীড়াঙ্গনকে দলীয় করণ বা রাজনৈতিক করণ করা হবে না”। দেশের জনগণ ও ক্রীড়া সংগঠক যারা রয়েছেন, তাঁদেরকে সাথে নিয়ে নিয়ে ক্রীড়াঙ্গনকে সুন্দর করে করে সাজনো হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোর্শেদ আলম, যুগ্ম আহবায়ক মজিবুর রহমান মজু, আলহাজ্ব শহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য এবং হবিরবাড়ী স্পোর্টস একাডেমির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান মামুন।হবিরবাড়ী স্পোর্টস একাডেমি’র ভাইস চেয়ারম্যান এম.এইচ.এম মামুন, উপদেষ্টা আতিকুল ইসলাম আতিক, শামীম আহমেদ, এমরামুল ইসলাম শাহিন, এমদাদুল হক খসরু, মোখলেছুর রহমান, আসাদুজ্জামান খোকন, শরিফ হাসান প্রমূখ।

 

সর্বশেষ - বিভাগীয় খবর