নয়া কাগজ
মঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন ও আদালত
  4. আর্ন্তজাতিক
  5. উপসম্পাদকীয়
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি, অর্থ ও বাণিজ্য
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. গ্ৰামের কাগজ
  11. জাতীয়
  12. ধর্ম ও জীবন
  13. বিনোদন
  14. বিভাগীয় খবর
  15. ভাইরাল

ভালুকায় বিএনপি নাম ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
সেপ্টেম্বর ৯, ২০২৫ ১:২৬ অপরাহ্ণ

ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ধীতপুর এলাকার সাধারণ জনগণের আয়োজনে বিএনপির নাম ব্যবহার করে সমাজে অশান্তি সৃষ্টি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ আগস্ট) বিকেলে ধীতপুর বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয়রা অভিযোগ করেন, আরমান মীর ও কৃষকদল নেতা ওয়াসিকুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ, নারী নির্যাতনসহ নানা অপরাধে জড়িত। তাদের বিরুদ্ধে একাধিক ধর্ষণ মামলা রয়েছে বলেও বক্তারা উল্লেখ করেন।

স্থানীয় বাসিন্দা পলাশ জানান, ওয়াসিকুল বিএনপির নাম ব্যবহার করে স্থানীয় লোকজনদের বিভিন্ন ভাবে অত্যাচার করছে। বিএনপি নেতা হয়েও বিএনপি নেতাদের কাছে চাঁদা দাবি করে। নিজেই নিজের অফিস ভেঙে স্থানীয়দের নামে মামলা করছে। তারা ওয়াসিকুল ও আরমান মীরের হাত থেকে মুক্তি চান। মানববন্ধনে স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিন মীর, হাসান, কাজল, সামসু, পলাশ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ওয়াসিকুল ও আরমান মীরের এমন কর্মকান্ডে বিএনপির সম্মান ক্ষুন্ন হচ্ছে। দল থেকে বহিষ্কারের দাবিও জানান এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ওয়াসিকুল ইসলাম নিয়মিতভাবে সাধারণ মানুষকে হুমকি দিয়ে আসছে। এ অবস্থায় এলাকাবাসী তাদের হাত থেকে রেহাই পেতে প্রশাসনের কাছে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রিশালে মনোনয়ন জমা দিলেন ভিক্ষুক

ভালুকায় সাবরেজিষ্ট্রি অফিসে নির্বাচন চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন

ভালুকার বিরুনিয়া রাস্তার বেহাল দশা: ভোগান্তিতে সাধারণ মানুষ

ভালুকায় হুমকি ও মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নোয়াখালীর বেগমগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শ্রমিকের মৃত্যু

ভালুকায় জালিয়াতের মাধ্যমে ভূমি নামজারির অভিযোগ

ভালুকায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ফ্রী মেডিকেল ক্যাম্প মিলাদ মাহফিল অনুষ্ঠিত 

জাতীয় বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতায় সাহেরা নায়েব ল্যাবরেটরি হাই স্কুলের সাফল্য

ভালুকায় কনস্ট্রাকশন ওয়ার্কশপ থেকে মালামাল লুট

আলোচিত তোফাজ্জল হত্যা ও ভাংচুর মামলা ভালুকায় যৌথবাহিনীর অভিযানে পাঁচজন গ্রেফতার