নয়া কাগজ
রবিবার , ৯ নভেম্বর ২০২৫ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

ভালুকায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
নভেম্বর ৯, ২০২৫ ৫:০০ অপরাহ্ণ

আব্দুল্লাহ আনছারী আকরাম

ময়মনসিংহ(ভালুকা)প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। রোববার (৯ নভেম্বর) রাত ৭টা ৫০ মিনিটের দিকে ভালুকার হাজীরবাজার স্বপ্ন বিলাসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কলিজা কান্দা গ্রামের মজিবুর রহমান (৬০) ও তার স্ত্রী হোসনেয়ারা বেগম (৫০)। মজিবুর রহমানের বাবার নাম মৃত আব্দুল হাসিম। তারা গাজীপুর চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মোটরসাইকেলযোগে ঢাকার দিকে যাচ্ছিলেন মজিবুর রহমান ও তার স্ত্রী। পথে হাজীরবাজার স্বপ্ন বিলাসের সামনে পৌঁছালে সরকার পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা দুজনেই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাস ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় লালমাই কবিতা উৎসব অনুষ্ঠিত

ভালুকায় জমি দখল নিয়ে কোম্পানি ও স্থানীয়দের বিরোধ

তারেক রহমানের ৩১দফাকে গ্রামগঞ্জে ছড়িয়ে দিতে হবে – রোকন

ভালুকায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ফ্রী মেডিকেল ক্যাম্প মিলাদ মাহফিল অনুষ্ঠিত 

ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে— সংবাদ সম্মেলন 

ভালুকায় ভোটকেন্দ্র দখলের অভিযোগ, পুনর্নির্বাচন চান স্বতন্ত্র প্রার্থী

ভালুকায় যুবদল নেতার উপর সন্ত্রাসীর হামলা প্রতিবাদে বিক্ষোভ  মিছিল

নানা আয়োজনের মধ্য দিয়ে ভালুকা বিজয় দিবস উদযাপন

ডিইউজে’র সভাপতি সাজ্জাদ-সোহেল, সম্পাদক আক্তার

ভালুকার মাদক সম্রাট রায়হান, আকিব ও ফাহিম গ্রেফতার