নয়া কাগজ
শনিবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

ভালুকায় তুলার গোডাউনে আগুন

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
ফেব্রুয়ারি ১৭, ২০২৪ ১২:৩৩ পূর্বাহ্ণ

রোমান আহমেদ নকিব

ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় একটি সুতার কারখানার তুলার গোডাউনে আগুন লেগে বিপুল পরিমাণ সুতা পুড়ে গেছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার সিডস্টোর উত্তর বাজার এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্বপাশে ব্রাইভেন্ট নিটিং লিমিটেডে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৩ টার সময় ব্রাইভেন্ট নিটিং লিমিটেডে আগুনের ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যে সুতার গোডাউন থেকে ধোঁয়া ও আগুন দেখতে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ভালুকার দুটিসহ ময়মনসিংহ, শ্রীপুর, গফরগাঁও ও ত্রিশাল থেকে ফায়ার সার্ভিসের মোট ৭ টি ইউনিট আগুণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু পানির অভাবে প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুনে গোডাউনে থাকা বেশির ভাগ সুতা পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

এ বিষয়ে ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, খবর পেয়ে তারেদর দুইটিসহ মোট সাতটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্ট করা হচ্ছে। তাছাড়া আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ মাসুদ সরকার জানান, চার থেকে পাঁচ কিলোমিটার দূর থেকে পানি সংগ্রহ করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। তবে চারপাশের আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরো কিছুটা সময় লাগতে পারে।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

ফেনীর ছাগলনাইয়ায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

সাড়ে নয় বছরের সংসারের ইতি টানলেন আরিফিন শুভ

রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা তার বোন শেখ রেহানা

ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিকম্পে নিহত ২৬

ভারতে লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণা

ভালুকায় ১০ম বারের মতো শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন আনোয়ারা নীনা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস—২০২৬ প্রতিপাদ্য ‘বহুভাষিক শিক্ষায় তরুণদের কণ্ঠস্বর’ –সফিউল্লাহ আনসারী

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জামিন

ভালুকায় ১০ এইচএসসি পরীক্ষার্থী ও ১ প্রভাষককে বহিষ্কার

মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি— সফিউল্লাহ আনসারী