নয়া কাগজ
মঙ্গলবার , ১২ মার্চ ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

ফুলপুরে পুকুরে পড়ে শিশুর মৃত্যু 

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
মার্চ ১২, ২০২৪ ৮:১৯ পূর্বাহ্ণ

সুমিত সরকার উদয়

ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুর উপজেলার মধ্যনগরে বাড়ির পাশের পুকুরে পড়ে আবু বকর (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ১২ মার্চ (মঙ্গলবার)  আনুমানিক ১০ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মধ্যনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ বেলা আনুমানিক ১০টার দিকে শিশু আবু বকর অন্যদের সাথে খেলা করছিলো। খেলতে খেলতে একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন শিশুটিকে অনেকক্ষণ দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকলে একপর্যায়ে পুকুরের পানিতে দেখতে পাওয়া যায় শিশুটিকে। পরে অচেতন অবস্থায় ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তবরত চিকিৎসক শিশুটি কে মৃত ঘোষণা করেন এবং তিনি জানান স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই শিশুর মৃত্যু হয়।

প্রতিবেশী জাকির হোসেন জানান,আমিনুল ইসলাম বিয়ের পর ৩ মেয়ে সন্তানের বাবা হন । এরপর একটি ছেলে সন্তান হয়। একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারটি পাগলের মতো হয়ে গেছে। বাড়ির শিশুর মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর আহাজারি যেন থামছেনা।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত