নয়া কাগজ
বৃহস্পতিবার , ২২ আগস্ট ২০২৪ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা ভালুকায় মানববন্ধন

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
আগস্ট ২২, ২০২৪ ৬:৩২ পূর্বাহ্ণ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি- দেশের শীর্ষস্থানীয় মিডিয়া হাউস ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা ও ভাংচুরের ঘটনায় নিন্দা, প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে মানববন্ধন হয়েছে ময়মনসিংহের ভালুকায়। স্থানীয় সংবাদকর্মীদের আয়োজনে বৃহষ্পতিবার (২২ আগস্ট) সকালে ভালুকা প্রেসক্লাবের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে  ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে, সংবাদকর্মীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ আংশ নেন।

মানববন্ধনে ভালুকা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমনের সঞ্চালনায় বক্তৃতা করেন, ভালুকা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মাইন উদ্দিন, ভালুকা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইনকিলাব প্রতিনিধি মো. কামরুল হাসান কামাল, ভালুকা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মহনা টিভির প্রতিনিধি এসএম শাজাহান সেলিম, এন টিভির প্রতিনিধি মো. আলমগীর হোসেন, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি আলী আকবর সাজু, যায়যায়দিন ভালুকা প্রতিনিধি সফিউল্লাহ আনসারী,  এটিএন বাংলার ভালুকা প্রতিনিধি মো. আনোয়ার হোসেন তরফদার, সংবাদ প্রতিদিনের প্রতিনিধি মো. হুমায়ুন কবীর, ছাত্রনেতা রকিব প্রমূখ।
মানববন্ধনে বক্তারা হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত শাস্তির আওতায় আনার জন্যে বর্তমান অন্তবর্তীকালীন সরকারসহ ছাত্রজনতার আহবান জানিয়ে বলেন, সংবাদপত্রের উপর কারোকাম্য হতে পারে না। কোন সংবাদের কারণে কেউ সংক্ষুদ্ধ হলে তিনি আইনের দ্বারস্ত হবে পারেন। হামলা করতে পারেন না। বক্তারা স্বাধীন সাংবাদিকরাত পরিবেশ ও সাংবাদিকদের নিরাপত্তা প্রদানে সরকারের কাছে দাবি জানান।

সর্বশেষ - বিভাগীয় খবর