নয়া কাগজ
শনিবার , ২৫ জানুয়ারি ২০২৫ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
জানুয়ারি ২৫, ২০২৫ ৪:০১ অপরাহ্ণ

 

বিশেষ প্রতিনিধি:দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় যোগদান শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেল ৫টা ৭ মিনিটে তাকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট সুইজারল্যান্ডের স্থানীয় সময় শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় যোগ দিতে গত ২১ জানুয়ারি দাভোসে পৌঁছান ড. ইউনূস।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ এক তথ্য বিবরণীতে জানিয়েছেন, ড. ইউনূস ডব্লিউইএফ শীর্ষ সম্মেলনের সময় মোট ৪৭টি আনুষ্ঠানিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তিনি চারজন সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান, চারজন মন্ত্রী পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি, জাতিসংঘ/সদৃশ সংস্থার ১০ জন প্রধান বা শীর্ষ নির্বাহী, ১০ জন সিইও/উচ্চ পর্যায়ের ব্যবসায়ী ব্যক্তিত্ব, ৯ আয়োজিত অনুষ্ঠান (আনুষ্ঠানিক নৈশভোজ এবং মধ্যাহ্নভোজ-০৪), ৮টি মিডিয়ার সঙ্গে সম্পৃক্ততা এবং আরও দুটি অনুষ্ঠানে যোগ দেন।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে— সংবাদ সম্মেলন 

ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ : আহত ৩০  

ভালুকায় ছাত্রনেতা মুক্তার নেতৃত্বে মিছিল

শরীফ ওসমান হাদির মৃত্যুতে মেহেরপুর জেলা শাখা আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) গভীর শোক ও দুঃখ প্রকাশ

ভালুকায় বিএনপির ইফতার মাহফিল

ভালুকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই নারী শ্রমিকের

জুলাইসহ সকল গণহত্যার দ্রুত বিচার দাবিতে ভালুকায় খেলাফত ছাত্র মজলিসের বিক্ষোভ

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে ধানের শীষের প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

কসবায় ৫০ বস্তা চোরাই চিনিসহ আ.লীগ নেতা আটক

ভালুকায় জাপানি ভাষা শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত