নয়া কাগজ
সোমবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৪ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

নান্দাইলে নারীর বস্তাবন্দি গলাকাটা লাশ উদ্ধার

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
ফেব্রুয়ারি ১৯, ২০২৪ ১:৩৬ পূর্বাহ্ণ

বিপুল সরকার

নান্দাইল(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলের একটি ডোবা থেকে নাম না জানা (৩০) নারীর বস্তাবন্দি গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের রামজীবনপুর গ্রামের ভেকুয়া বিলের ডোবা থেকে লাশটি উদ্ধার হয়। পুলিশের ধারণা, ৬/৭ দিন আগে কে বা কারা হত্যার পর বস্তায় ভরে ওই নারীর লাশ ডোবায় পুঁতে রেখেছিল।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ জানান, রামজীবনপুর গ্রামের ভেকুয়া বিলের ডোবায় সকালে স্থানীয়রা মাছ ধরতে গিয়ে বস্তাবন্দি ভাসমান লাশ দেখতে পান। পরে স্থানীয়রা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে ৬/৭ দিন আগে কে বা কারা গলা কেটে হত্যার পর বস্তায় ভরে ওই নারীর লাশ ডোবায় পুঁতে রেখেছিল। লাশটি পচে ভেসে উঠেছিল। মারা যাওয়া নারীর নাম ঠিকানা জানার চেষ্টা চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

সর্বশেষ - বিভাগীয় খবর