নয়া কাগজ
শনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

ভালুকায় বিএনপি’র সমাবেশ ও বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৭:২৮ পূর্বাহ্ণ

ভালুকা( ময়মনসিংহ) প্রতিনিধি: নিষিদ্ধঘোষিত আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের ‘পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার’ প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মিছিলে নেতা-কর্মীদের বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায়।
শুক্রবার সন্ধ্যায় ভালুকা সরকারি কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্বরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
কলেজ মাঠে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ (বাচ্চু)।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, গুলজার হোসেন, সাখাওয়াত হোসেন পাঠান, পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান ও যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল।
এ ছাড়া উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মন্ডল, জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টন, জেলা যুবদলের সদস্য ও হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবুসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ভালুকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভারতে যাওয়ার সময় ছাত্রলীগের আলোচিত দুই নেত্রী গ্রেফতার

ভালুকায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাটের অভিযোগ

ভালুকায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

ময়মনসিংহে ওসমান হাদি হত্যার বিচারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

নান্দাইলে পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু 

ভালুকায় প্রয়াত পুলিশ সদস্যদের বসতঘরে আগুন, থানায় অভিযোগ

ভালুকায় ব্যাংক কর্মকর্তাদের সাথে ওসির মতবিনিময়

১৯ বছর ধরে ব্রিজ ভাঙা! ভাল জায়গায় বিয়ে দেওয়া যায়নি মেয়েকে, দায় নেবে কে? 

ভালুকায় স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল শোভাযাত্রা