নয়া কাগজ
মঙ্গলবার , ৯ জুলাই ২০২৪ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

ভালুকায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২এর কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
জুলাই ৯, ২০২৪ ৬:৩৫ পূর্বাহ্ণ

ভালুকা ( ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায়
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নানা বৈষম্যের প্রতিবাদসহ ২ দফা দাবিতে ময়মনসিংহ পল্লী বিদ্যুত সমিতি-২ এর সকল কর্মকর্তা -কর্মচারীরা কর্মবিরতি, বিক্ষোভ ও চোখমুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছে।
মঙ্গলবার (৯জুলাই) সকাল থেকে দিনব্যাপি ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সামনে অবস্থান নিয়ে এবং চোখমুখে কালো কাপড় বেঁধে ওই কর্মসূচি পালন করেছে তারা।
সমিতির সদরদপ্তর, সকল জোনাল ও সাব জোনাল অফিসের কর্মকর্তা -কর্মচারীরা এতে অংশ নিয়েছেন। আরইবি পবিস একিভুতকরণসহ অভিন্ন সার্ভিস কোড প্রনয়ন এবং সকল অনিয়মিত- চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়মিত করনের ২টি দাবী তুলে ধরেছেন আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারিরা।
জানাযায় সারাদেশে ৮০টি পল্লী বিদ্যুত সমিতির ৪০হাজার কর্মকর্তা- কর্মচারী একযোগে এই আন্দোলনে অংশগ্রহণ করছে।
তাদের দাবি মেনে নেওয়া না পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান আন্দোলনকারীরা।

 

 

সর্বশেষ - বিভাগীয় খবর