নয়া কাগজ
রবিবার , ৩ নভেম্বর ২০২৪ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

ভালুকায় সেনাবাহিনীর অভিযানে সাত মাদক কারবারি আটক

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
নভেম্বর ৩, ২০২৪ ৮:৫৮ পূর্বাহ্ণ

আব্দুল্লাহ আনছারী আকরাম

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে ভালুকা আর্মি ক্যাম্পের রাতভর যৌথ অভিযানে সাত মাদক কারবারি আটক করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) রাতে ওই অভিযান পরিচালনা করা হয়।

এসময় ভালুকা উপজেলা থেকে দেশীয় অস্ত্র ও মাদকসহ ৩ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন মো. আনিছুর রহমান (৩৩), মোছা. রেহেনা (২২), হোসনে আরা (২২)। আটককৃতদের ভালুকা মডেল থানায় হস্তান্তর করা হয়। একই দিনে ত্রিশাল উপজেলায় অভিযান পরিচালনা করে মো. জহিরুল ইসলাম (৪৫), শফিকুল ইসলাম (২৮), মো. মফিজুল ইসলাম (৩৪), মো. আরিফ মিয়া (২০) নামের চার জনকে দেশীয় অস্ত্র এবং মাদকসহ আটক করে ত্রিশাল থানায় হস্তান্তর করা হয়।

আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত। এছাড়াও তাদের নামে ইতিপূর্বে থানায় মাদক মামলা রয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনী।

ভালুকা আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর মো. নোমান মুনসি জানান, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। যুব সমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - বিভাগীয় খবর