নয়া কাগজ
শুক্রবার , ২৬ এপ্রিল ২০২৪ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন ও আদালত
  4. আর্ন্তজাতিক
  5. উপসম্পাদকীয়
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি, অর্থ ও বাণিজ্য
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. গ্ৰামের কাগজ
  11. জাতীয়
  12. ধর্ম ও জীবন
  13. বিনোদন
  14. বিভাগীয় খবর
  15. ভাইরাল

ময়মনসিংহের ভালুকায় ছেলের হাতে বাবা খুন

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
এপ্রিল ২৬, ২০২৪ ১১:৫৪ অপরাহ্ণ

আবুল কাশেম

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ছেলের আঘাতে পিতার মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধায় উপজেলার পূর্ব ভালুকা কোনাপাড়া এলাকায় এ ঘটনায় ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত মজিবুর রহমান পান্নার ছেলে রাব্বি (১৯) এর সাথে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কলহ চলছিল। তারই জের ধরে শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় রাব্বি তার নিজ বাড়িতে তার পিতা মজিবুর রহমান পান্নাকে বুকে আঘাত করলে জ্ঞান হাড়িয়ে মাটিতে পরে যায়। পরে স্থানীয়রা মজিবুর রহমান পান্নাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোহাইমিনুল ইসলাম মজিবুর রহমান পান্নাকে মৃত ঘোষনা করেন।

ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোহাইমিনুল ইসলাম জানান, মজিবুর রহমান পান্নাকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, নিহতের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের লাশটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হবে। আসামী রাব্বিকে আটক করা হয়েছে।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

গফরগাঁওয়ে মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে উৎকোচ ও অনিয়মের অভিযোগ

ভালুকায় বেসরকারী শিক্ষক-কর্মচারীদের চাকুরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ভালুকায় হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনাজপুরে তিন প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার

ভালুকায় গভীর রাতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় পুলিশের এএসআই আটক

ভোট চুরি ঠেকাবে গামছার লোকেরা: বঙ্গবীর কাদের সিদ্দিকী

দীর্ঘ কারা ভোগের পর মুক্তি পেল – মাওলানা আমির হামজা”

একাত্তর-মাইটিভি,ডিবিসি-এটিএন ও সময় টিভিতে কার্যালয়ে ভাংচুর ও আগুন

ভালুকায় স্বাধীনতার কবিতা পাঠ ঈদ পুণর্মিলনী