নয়া কাগজ
বুধবার , ৬ আগস্ট ২০২৫ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন নিহত

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
আগস্ট ৬, ২০২৫ ৯:০১ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট: নোয়াখালীর বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন নিহত হয়েছেন। সেইসাথে আহত হয়েছেন আরও একজন।

আজ বুধবার (৬ আগস্ট) ভোরে উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঢাকার এয়ারপোর্ট থেকে ওমান প্রবাসী বাহারউদ্দিনকে আনতে যান তার স্বজনরা। ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি সড়কের পাশে খালে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাস তুলে নিহতদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

পুলিশ জানায়, দুর্ঘটনায় প্রবাসী বাহারউদ্দিনের স্ত্রী ও মেয়েসহ ৭ জনের প্রাণ গেছে। নিহতের মধ্যে ৩ শিশু ও ৪ জন নারী।

সর্বশেষ - বিভাগীয় খবর