নয়া কাগজ
বৃহস্পতিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৪ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন ও আদালত
  4. আর্ন্তজাতিক
  5. উপসম্পাদকীয়
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি, অর্থ ও বাণিজ্য
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. গ্ৰামের কাগজ
  11. জাতীয়
  12. ধর্ম ও জীবন
  13. বিনোদন
  14. বিভাগীয় খবর
  15. ভাইরাল

ভালুকায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
ফেব্রুয়ারি ৮, ২০২৪ ১০:০৯ পূর্বাহ্ণ

রোমান আহমেদ নকিব

ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি: আর নয় সড়কে মৃত্যু, শান্তি ও নিরাপদ হোক পথিকের পথ চলা শ্লোগানে সড়ক দুর্ঘটনার প্রতিবাদ ও নিরাপদ সড়কের দাবিতে চালক ও পথচারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহের ভালুকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ তারিখ) সকালে উপজেলার ভরাডোবা-সাগরদীঘি সড়কে উথুরায় হিউম্যান ডেভেলেপমেন্ট ট্রাস্ট এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

এসময় উপস্থিত ছিলেন উথুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল হক চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রবিউল আলম খোকন, হিউম্যান ডেভেলেপমেন্ট ট্রাস্ট এর সভাপতি শফিউল আলম কায়েস, সাধারণ সম্পাদক রাতুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্থানীয়রা সড়কে অটোরিকশা চলাচলের প্রতিবাদ জানিয়ে সচেতনতা মুলক বক্তব্য রাখেন।

ভরাডোবা-সাগরদীঘি সড়কে গত কয়েক দিনে শিক্ষার্থী সহ ৫ জন সড়ক দূর্ঘটনায় নিহত হয়।

সর্বশেষ - বিভাগীয় খবর