নয়া কাগজ
বৃহস্পতিবার , ১৫ আগস্ট ২০২৪ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন ও আদালত
  4. আর্ন্তজাতিক
  5. উপসম্পাদকীয়
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি, অর্থ ও বাণিজ্য
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. গ্ৰামের কাগজ
  11. জাতীয়
  12. ধর্ম ও জীবন
  13. বিনোদন
  14. বিভাগীয় খবর
  15. ভাইরাল

ভালুকায় স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল শোভাযাত্রা

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
আগস্ট ১৫, ২০২৪ ১০:২৭ পূর্বাহ্ণ

ভালুকায় স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল শোভাযাত্রা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলি বর্ষণ, গুম-খুন, গণ গ্রেফতার, নির্যাতন- নিপিড়নসহ শত শত প্রাণ কেড়ে নেওয়া, দেশব্যাপী আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে ময়মনসিংহের ভালুকায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মামুনের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্প্রতিবার (১৫ আগস্ট) সকালে উপজেলা সিডস্টোর বাজার থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন এলাকা শোডাউন শেষে পৌর সদরে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোর্শেদ আলমের নিজস্ব অফিসের সামনে অবস্থান নেয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক হাজী শহিদুল ইসলাম, হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি ও ময়মনসিংহ জেলা দক্ষিণ যুবদলের সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু সাঈদ জুয়েল, হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল আলম সোহাগ, হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আলহাজ্ব জিয়াউর রহমান, ময়মনসিংহ জেলা যুবদলের সদস্য মোঃ আতিকুল ইসলাম (আতিক),যুবদল নেতা জলিল মাস্টার, শামিম আহমেদ, জিল্লুর রহমান, জাহান আশরাফ, মুনসুর আলী প্রমূখ উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা বিএনপি ও ইউনিয়নের সকল ওয়ার্ডের সভাপতি সম্পাদক ও সকল নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

ফের ৪৮ ঘণ্টা অবরোধের ডাক বিএনপির

টাঙ্গাইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

চার দফা দাবিতে ভালুকায় পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অবস্থান কর্মসূচি

ভালুকায় বেসরকারী শিক্ষক-কর্মচারীদের চাকুরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর প্রচার ক্যাম্পে হামলা, ভাঙচুর : প্রতিবাদে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে সাপের কামড়ে কলেজ ছাত্রের মৃত্যু

ভালুকায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ঔষধ ও চশমা বিতরণ

গাজীপুরে সাংবাদিক “তুহিন চত্ত্বর” ঘোষণা ও দ্রুত বিচারের দাবিতে শনিবার পথসভা

ভালুকায় ফেন্সিডিলসহ আটক এক

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন নিহত