নয়া কাগজ
রবিবার , ১৫ ডিসেম্বর ২০২৪ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন ও আদালত
  4. আর্ন্তজাতিক
  5. উপসম্পাদকীয়
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি, অর্থ ও বাণিজ্য
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. গ্ৰামের কাগজ
  11. জাতীয়
  12. ধর্ম ও জীবন
  13. বিনোদন
  14. বিভাগীয় খবর
  15. ভাইরাল

ভালুকায় ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষ, সিএনজি চালক নিহত

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
ডিসেম্বর ১৫, ২০২৪ ১১:৩৩ অপরাহ্ণ

আব্দুল্লাহ আনছারী আকরাম

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলেই আলমগীর হোসেন (৩৫) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত অবস্থায় তিন যাত্রীকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার (১৫ ডিসেম্বর) বিকালে ভালুকা-গফরগাঁও সড়কের নন্দিবাড়ি এলাকায়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা জানান, ভালুকা থেকে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি গফরগাঁও উপজেলার বিরুনিয়া যাচ্ছিল। এ সময় গফরগাঁও থেকে ভালুকাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রাকটি পাশের খাদে পড়ে যায়। এতে দুমড়ে মুচড়ে যায় সিএনজি চালিত অটোরিকশাটি। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সিএনজি চালককে মৃত অবস্থায় উদ্ধার করে। এ সময় এক নারী ও দুজন পুরুষকে উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। নিহত আলমগীর হোসেন উপজেলার বিরুনিয়া গ্রামের বাসিন্দা।

ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আতিকুর রহমান বলেন, সড়কটি সরু থাকলেও বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করে। ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালক নিহত হয়েছে। লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

মেহেরপুর সদরে আদ্-দ্বীন ওয়েল ফেয়ার সেন্টারের উদ্যোগে ছানি (চক্ষু) রোগি বাছাই ক্যাম্প ও ফ্রী অপারেশন 

পেশার মর্যাদা, সুরক্ষা এবং সাংবাদিকদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: বিএমএসএফ

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

ময়মনসিংহের ভালুকায় নানা আয়োজনে ভালুকা মুক্ত দিবস পালিত

ভালুকায় যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত 

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ নিহত ৮

ভালুকায় মহাসড়কে বিলবোর্ড পড়ে সাংবাদিক আহত

পরিক্ষামূলক পোস্ট

এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে মেহেরপুর জেলা শাখা

রাজধানীর শাহবাগে একটি বাসে আগুন