নয়া কাগজ
বৃহস্পতিবার , ৯ অক্টোবর ২০২৫ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

ভালুকায় হুমকি ও মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
অক্টোবর ৯, ২০২৫ ১০:৩৯ পূর্বাহ্ণ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় মামার বিরুদ্ধে অবৈধ পন্থায় গাড়ি ছিনিয়ে নেয়ার হুমকি ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে ভাগনে মো. মোফাজ্জল হোসেন বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এলাকার একটি রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকার মো. কাদের আলীর ছেলে মো. মোফাজ্জল হোসেন জানান, ২০২৪ সালের ১২ জুন তার মামা শাহাবুদ্দিনকে সাথে নিয়ে কুড়িল বিশ্বরোড এলাকার সিলেক্ট অটো নামে টয়োটা  শো-রুম থেকে একটি এক্স নোয়া গাড়ি কিনেন। গাড়ি সম্পর্কে ধারণা না থাকায় মামাকে নিয়ে যান অভিভাবক হিসাবে। তখন পর্যায়ক্রমে ২০ লক্ষ ৭০ হাজার টাকা জমা দেন শো-রুমে। প্রথম মানি রিসিটে মামার নাম লিখে শো-রুম কর্তৃপক্ষ। এই সুযোগেরই অসৎ ব্যবহার শুরু করেন মামা। ওই মানি রিসিটের উপর ভিত্তি করে দাবি করে বসেন গাড়ি। এ বিষয়ে তার মামা বিভিন্ন সংবাদ মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে সংবাদও প্রকাশ করায় তার পক্ষে এবং বিভিন্ন ভাবে তাকে হুমকি-ধমকি দিয়ে আসছেন। তিনি আরও জানান, ব্যাংক লোন সহ গাড়ির যাবতীয় কাগজপত্র করেন তার পিতা কাদের আলীর নামে। কিন্তু একটা মানি রিসিটে মামার নাম থাকায় তিনি গাড়িটিই দাবি করে বসেন। তার মামা তার কাছে ২০ লক্ষ ৭০ হাজার টাকা চাঁদা দাবি করছেন। এবিষয়ে তিনি আইনের আশ্রয় নিয়েছেন বলেও জানান। অপর দিকে গাড়ির শো-রুম কর্তৃপক্ষও মানহানীর অভিযোগে শাহাবুদ্দিনের বিরুদ্ধে এক কোটি টাকার মানহানি মামলা করেছেন। সবশেষে মো. মোফাজ্জল হোসেন তার বিরুদ্ধে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চাঁদাবাজ শাহাবুদ্দিনের কঠিন বিচার দাবি করেন।
এবিষয়ে শাহাবুদ্দিনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, গাড়িটি তিনিই ক্রয় করেছেন। তার যাবতীয় কাগজপত্র রয়েছে। কাগজপত্র দেখতে চাইলে হোয়াটস অ্যাপে পাঠানোর কথা বলে আর পাঠাননি।
সিলেক্ট অটোর ম্যানেজার মোঃ ফরিদ উদ্দিন জানান, শাহাবুদ্দিন বিভিন্ন জায়গায় তার ও তার প্রতিষ্ঠানের নামে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছেন। যা তার ও তার প্রতিষ্ঠানের সম্মানহীন করছে। তাই তিনি শাহাবুদ্দিনের বিরুদ্ধে ১ কোটি টাকার মানহানীর মামলা দিয়েছেন।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

ভালুকায় রাফি চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

ভালুকায় হবিরবাড়ী ইউনিয়ন জাসাসের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

গফরগাঁওয়ে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ময়মনসিংহে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ভালুকার মাস্টারবাড়িতে টপস কালেকশন এর শো-রুম উদ্বোধন

ভালুকায় ভোটকেন্দ্র দখলের অভিযোগ, পুনর্নির্বাচন চান স্বতন্ত্র প্রার্থী

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা ভালুকায় মানববন্ধন

ভালুকায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতার ব্যক্তিগত কার্যালয় উদ্বোধন

ময়মনসিংহের ভালুকায় ছেলের হাতে বাবা খুন

বর্তমান সরকারের অধিনে ফেব্রুয়ারীতেই জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে -আবু ওয়াহাব আকন্দ