নয়া কাগজ
শনিবার , ১৮ জুলাই ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

লায়ন এম. এ. রশীদের ৭১তম জন্মদিন উদযাপন

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
জুলাই ১৮, ২০২৬ ৫:১৪ অপরাহ্ণ

লায়ন এম. এ. রশীদের ৭১তম জন্মদিন উদযাপন

নয়াকাগজ ডেস্ক:- সমাজ উন্নয়ন, সাহিত্যচর্চা ও সংস্কৃতির সম্মিলিত আবহে ময়মনসিংহের মুক্তাগাছায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে উন্নয়ন ব্যক্তিত্ব, লেখক ও আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন এম. এ. রশীদের জন্মদিন।

গতকাল ১৭ জুলাই ২০২৬ শনিবার শিল্প,সাহিত্য-সংস্কৃতি বিষয়ক সংগঠন শীর্ষবিন্দু’র আয়োজনে মুমু সাংস্কৃতিক অঙ্গন-এর কার্যালয়ে অনুষ্ঠিত এ আয়োজন বিকেল ৪টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়।

জন্মদিনকে ঘিরে আয়োজিত এ অনুষ্ঠানে শিল্প-সাহিত্যপ্রেমী, সংস্কৃতিকর্মী, লেখক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রায় ৫০ জন শিল্পী দলীয় ও একক সংগীত, নৃত্য এবং আবৃত্তি পরিবেশন করেন।

বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশনায় লায়ন এম. এ. রশীদের কর্মময় জীবন, মানবিক মূল্যবোধ ও সমাজ উন্নয়নে তাঁর অবদান নানামাত্রায় তুলে ধরা হয়।

বিশেষ অতিথির বক্তব্যে সংগঠক, লেখক ও সাংবাদিক স্বাধীন চৌধুরী বলেন, সমাজ, মানুষ ও পরিবেশের কল্যাণে লায়ন এম. এ. রশীদের দীর্ঘদিনের নিরলস কর্মপ্রচেষ্টা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। উন্নয়ন কর্মকাণ্ডে তাঁর দূরদর্শিতা, সাংগঠনিক দক্ষতা এবং একজন লেখক হিসেবে মানবিক ও প্রগতিশীল চিন্তাচর্চা সমাজকে সমৃদ্ধ করছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শীর্ষবিন্দু’র সংগঠক সেলিম সাইফুল।

অনুষ্ঠানে লায়ন এম. এ. রশীদকে ফুলেল শুভেচ্ছা, উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়। এছাড়া তাঁর হাতে মানপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
শুভেচ্ছা বক্তব্যে বক্তারা বলেন, বেসরকারি উন্নয়ন কর্মকাণ্ডে ময়মনসিংহ অঞ্চলের একজন জ্যেষ্ঠ ও নিবেদিতপ্রাণ সংগঠক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। একই সঙ্গে তাঁর লেখালেখি সমাজচিন্তা, মানবিকতা ও সৃজনশীল বোধকে আরও সমৃদ্ধ করেছে।

সম্মাননা গ্রহণের পর তিনি চমৎকার, সাবলীল বক্তব্যে লায়ন এম. এ. রশীদ তাঁর জীবনের দীর্ঘ কর্মযাত্রা, সংগ্রাম, সমাজ উন্নয়নের নানা অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়িত্ববোধের কথা তুলে ধরেন। তিনি বলেন, মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত।

আগামী দিনেও সমাজ, মানুষ ও পরিবেশের উন্নয়নে নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সাহিত্য, সংস্কৃতি ও উন্নয়নচিন্তার সম্মিলনে আয়োজিত এ ব্যতিক্রমী জন্মদিন অনুষ্ঠান উপস্থিত অতিথিদের কাছে হয়ে ওঠে এক আন্তরিক মিলনমেলা ও শ্রদ্ধাঞ্জলির অনন্য আয়োজন।

#সফিউল্লাহ_আনসারী

সর্বশেষ - বিভাগীয় খবর