নয়া কাগজ
শুক্রবার , ৮ ডিসেম্বর ২০২৩ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

ময়মনসিংহের ভালুকায় নানা আয়োজনে ভালুকা মুক্ত দিবস পালিত

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
ডিসেম্বর ৮, ২০২৩ ৮:৪৬ পূর্বাহ্ণ

রোমান আহমেদ নকিব, ভালুকা, ময়মনসিংহ :
৮ই ডিসেম্বর ভালুকা হানাদার মুক্ত দিবস। দিবসটি পালিত হয়েছে উপজেলা প্রশাসনের নানা কর্মসূচির মাধ্যমে। সকালে ভালুকা উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাঙ্গনে এসে শেষ হয়। উপজেলা হলরুমে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি এমপি। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শওকত আলী,  ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, সহকারী কমিশনার ভূমি সোমাইয়া আক্তার, যুদ্ধ কালীন কোম্পানি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা চান মিয়া, বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, বীরমুক্তিযোদ্ধা পারভেজ খোকন, উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক নুরে আলম সিদ্দিকী স্বপন,  মুক্তিযুদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক সাদিকুর রহমান তালুকদার, ছাত্র লীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান মামুন,  সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজীব,  সহ প্রশাসনের কর্মকর্তারা। পরে সাব-সেক্টর কমান্ডার  বীরমুক্তিযোদ্ধা  মেজর আফসার উদ্দিন সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

ভালুকায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালী

ময়মনসিংহের ভালুকায় নবনির্বাচিত এমপি মোহাম্মদ আব্দুল ওয়াহেদের মত বিনিময় সভা

শিল্প চর্চ্চাকে দলীয় গন্ডির মধ্যে আবদ্ধ রাখা ঠিক না —ফখর উদ্দিন বাচ্চু এমপি

লালবাগে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

ভালুকায় স্বর্ণের দোকানে চুরির ঘটনায় আটক এক

ত্রিশালে মনোনয়ন জমা দিলেন ভিক্ষুক

ভালুকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মাণ কাজ চলমান, প্রাণ নাশের হুমকি 

ভালুকায় ট্রমা ম্যানেজমেন্ট ও টোটাল ফিটনেস প্রোগ্রাম অনুষ্ঠিত

পুরুষদের মধ্যে যৌন সক্ষমতা কমে যাওয়ার কারণ কী?

ভালুকায় হবিরবাড়ী ইউনিয়ন জাসাসের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল