নয়া কাগজ
বুধবার , ১৭ এপ্রিল ২০২৪ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. World cup -2026 champion
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. আইন ও আদালত
  5. আর্ন্তজাতিক
  6. উপসম্পাদকীয়
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি, অর্থ ও বাণিজ্য
  9. ক্যাম্পাস
  10. গণমাধ্যম
  11. গ্ৰামের কাগজ
  12. জাতীয়
  13. ধর্ম ও জীবন
  14. বিনোদন
  15. বিভাগীয় খবর

কুড়িগ্রামে পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু

প্রতিবেদক
দৈনিক নয়া কাগজ
এপ্রিল ১৭, ২০২৪ ৫:৪৯ অপরাহ্ণ

রবিউল ইসলাম

নাগেশ্বরী(কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পুকুরে মাছ ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আহাদ (৫) ও আফরোজা (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার নেওয়াশি ইউনিয়নের পশ্চিম সুখাতি গ্রামের বোডঘর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু দুজন সম্পর্কে খালাতো ভাই-বোন।মৃত আহাদ নাগেশ্বরীর আমতলা এলাকার মমিনুল ইসলামের ছেলে ও নিহত আফরোজার বাবা-মায়ের বিচ্ছেদের পর ওই এলাকায় মাসহ নানা বাড়িতে থাকে।

স্থানীয়রা জানায়, নিহত আহাদ ও আফরোজাসহ তিন শিশু বাড়ির পাশে পুকুরে মাছ ধরতে যায়। এসময় বাড়ির লোকজন সবাই কাজে ব্যস্ত থাকায় তাদের খবর রাখতে পারেননি। কিছুক্ষণ পর এক শিশু বাড়িতে ফিরে আসলেও বাকি দুজনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে ফিরে আসা শিশুটিকে জিজ্ঞাসা করলে বাকি দুজন পুকুরের পানিতে পড়েছে বলে জানতে পারে পরিবারের লোকজন। পরে পুকুরে নেমে খোঁজাখুঁজির একপর্যায়ে দুজনকে পানিতে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা। পরে তাদের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দ্বায়িত্বরত চিকিৎসক শিশু দুজনকে মৃত ঘোষণা করেন।

নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে রয়েছি। বিষয়টির খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - বিভাগীয় খবর

আপনার জন্য নির্বাচিত

রাজধানীতে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে আগুন

সরকারি বনভূমি ব্যক্তির নামে ডিমার্গেশন দিতে মরিয়া সংশ্লিষ্ট কর্মকর্তা

ভালুকায় আল-কোরআন ফাউন্ডেশন ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন

ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কার্যক্রমে অপরাধজনক কোন ঘটনা ঘটেনি ময়মনসিংহ শিল্প এলাকায় 

গণঅভ্যুত্থানে শহীদদের আর্থিক সহায়তা জামায়াতে ইসলামীর

ফের ৪৮ ঘণ্টা অবরোধের ডাক বিএনপির

ভালুকায় নৌকার পক্ষে ‘কাজ করার’ অভিযোগ ১৬ প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে

ভালুকায় যুবদল নেতার উপর সন্ত্রাসীর হামলা প্রতিবাদে বিক্ষোভ  মিছিল

খিলগাঁওয়ে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

ভালুকায় জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল